~০৭-০৩-২০২১
Wednesday, March 17, 2021
~নিজস্ব প্রতিবেদন, আহত দুই~
~বাবুমশাই অত প্রেম দিওনা~
আংশিক প্রেম দিও, ক্ষুদ্র সামান্যতেই পেট পুরে প্যান্টের বেল্টে স্বস্তি
সমুদ্র সমান প্রেমে কেবল জলাশয়ের বাইন মাছের কর্দমাক্ত আত্মপ্রতিকৃতি।
ক্ষুদ্রঋণ যথার্থ, জমির দলিল বন্ধক'এ একশো কোটি ঋণ গ্রহণে অস্বাচ্ছন্দ্য অযথা নিদ্রা বিলীন
সঞ্চয় করো গাঢ় প্রেম, নমিনির সাক্ষরে ডাকলেই কলমের কালিতে মিলবে বিচ্ছিরি লাইন সীমাহীন।
সন্নাসীর জীবদ্দশায় বসুন্ধরার তিন রুমের বসতবাড়িতে পথভ্রষ্ট হবে সাধন ভজন
অশনী প্রেম লাভা হিমাগারে নিক্ষেপে মিটবে না সংরক্ষিত ক্ষতের আসন।
আত্ম দ্বন্দ্বে পরাজিত হাজারো রজনীর প্রতীক্ষা, আত্মার রীতিনীতির প্রয়াসও বিমুখ
প্রখ্যাত ফার্মাসিউটিক্যালের নিপুণ ফর্মুলার প্যারাসিটামলে ঘুচবে না মনের খোঁড়া অসুখ।
অশ্রু ছুটি দিয়ে নিজ সমর্থনে খানিকটা মিথ্যে বলিও, শ্রেষ্ঠ পদে স্মৃতিচারণের মলাট বিচ্ছিন্নতায় প্রেমহীনতা হোক অভস্ত্য
বেলা অবেলায় অভিমানে আয়নায় নিজেকে ভালোবাসিও, নির্বাসিত কবির মতো তোমারও ভুল প্রেমে কেটে না যাক তিরিশ বসন্ত।
~২৫-০২-২০২১
~বাউনবাইরা আইয়া পইরো~
![]() |
~বর্তমান বিয়োগ অতীত সমান ভবিষ্যৎ~
কাব্যিকতায় বলছি আঠারোশো চুরানব্বই রাত পূর্বের বিয়োগান্তক পুঁথিপাঠ কিংবা লোকগান,
সেদিন আমার সুখকর চারণভূমিতে নৃশংস হত্যাযজ্ঞের বিচার চেয়ে উচ্চ আদালতে হল জমাদান।
অভিযোগের জমাট বাধা ফাইলে ধুলোবালিতে আচ্ছন্ন দেখে ভাঙনে মত্ত পিছুটান
আলেয়ার বিয়োগে প্রাপ্য সুখের সঙ্কেতে ফেলে আসা অন্যায়-অবিচার সাময়িক ম্লান।
এক আক্ষেপের রাতে মরচে ধরা ডাকবাক্সে আকস্মিক ন্যায়বিচারের জানাজানি,
ডাকপিয়নের বার্তায় সংযুক্ত হল কর্মফলের মুল্যায়নে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের শুনানি।
উদযাপনের নিমিত্তে সংগ্রহে আতশবাজি_না! কোথাও কী যেনো তেতো।
সময়ের বিবর্তনে লুট হয়ে গেছে অধিকার
যে আমার না, তার ভোগান্তি পীড়ন গায়ে মাখানো স্রেফ যুগান্তকারী ক্ষত।
এককালীন নৈঃশব্দে শূন্যতার শস্য গোলা মৌসুমি ফসলের স্বস্তিতে পারাপার
থেমেছে রক্তক্ষরণ, ক্ষত মুছায় ব্যস্ত ভারপ্রাপ্ত এক নিখুঁত প্রসাধনীর ব্রান্ড অ্যাম্বাসেডর।
অতঃপর উদাসীন!
ভাবিনা, ভাবায় না, কিছু না, শান্তিচুক্তির ক্ষমায় বিরল প্রতিশোধের দৃষ্টান্তের সম্ভার
মধ্যম পুরুষের "তুমি" উচ্চাভিলাষে আজ স্থানচ্যুত থার্ড পার্সন সিংগুলার নাম্বার৷
~২০-০২-২০২১~
Thursday, February 18, 2021
~ব্যক্তিগত বেদনা~
ব্যাকুল হয়ে কৌতুহলে জিজ্ঞাসাবাদ চলল কেমন আছি
বললাম আমার না খুব মরে যেতে ইচ্ছে করে জানেন?
নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে সর্বস্ব হারানো কৃষকের মতো আমার মরে যেতে ইচ্ছে করে।
জন্মের অভিশাপে আজন্ম প্রায়শ্চিত্তে ধুলোমাখা কেশের কিশোরীর ফুল বিক্রির আকুতি দেখে আমার মরে যেতে ইচ্ছে করে।
বাক স্বাধীনতা হারানো নষ্টদের নষ্টে জর্জরিত একটা স্বাধীন দেশের মূলনীতির মতো আমারও মরে যেতে ইচ্ছে করে।
প্রেয়সীর ভালোবাসা, অভিমান বা দেহের তিলে এক আগন্তুকের দেয়া কপিরাইটের মামলা বয়ে বেড়ানো প্রেমিকের মতো আমার মরে যেতে ইচ্ছে করে।
এ শহরে যুবকদের খামে ভরা স্বপ্ন গুলো বিজয় সরণির ট্রাফিক জ্যামে আটকে পরা বাসের মতো
কিংবা নব্য কবি-লেখকের অপ্রাপ্তির খাতায় প্রকাশনীর অধিপতির অবজ্ঞা উপেক্ষার মতো মরে যেতে ইচ্ছে করে।
ওপাশ থেকে অসন্তোষের আওয়াজ আসলো
"কাব্যিকতা ছাড়ো বাপু!", কেমন আছো বল ব্যক্তিগত বেদনার আদলে
বললাম আমার জেলাভিত্তিক শাখার আহাজারি ও আর্তনাদ গুলো কেন্দ্রীয় শাখায় পৌছালেই সাপ্তাহিক ছুটি।
ব্যক্তিগত বেদনা? এ স্বার্থপর, প্রত্যাখ্যানের যুগেও পরম স্নেহে আমার দুঃখের তরী সামলানো নাবিকের ছেড়ে যাওয়া সহস্র দূরত্বে আমার মরে যেতে ইচ্ছে করে।
গল্পকথনে বর্তমান কাল আমার খুব প্রিয়, নাবিকের অতীতে রুপান্তরের বিস্ফোরণে কলিজা ছিঁড়ে একশো এক টুকরো হওয়া পিণ্ডের মতো আমার মরে যেতে ইচ্ছে করে।
১২-০২-২০২১
Wednesday, February 10, 2021
"দুইশত তেতাল্লিশ কিলোমিটার"
এই দেয়াল, এই গলি, এই শহরে_কতশত প্রেম প্রনয় অভিধানে তালিকাভুক্ত হল বলে
প্রিয়তে আগলে রাখা স্মৃতি ভাণ্ডার আর্তনাদে রুপান্তর কৌশলে।
এই দূরত্ব, এই আকাঙ্ক্ষা, এই আঘাত, এই উৎকণ্ঠা_ভেতরে আগ্নেয়গিরির প্রসাধনী
অন্তর জগতের সুতোর টানে অজস্র পাহাড়-পর্বত সন্ধিতে সমতল ভূমি।
এই অভ্যন্তরীণ হুংকার, এই ক্ষুধা, হিয়া বিরোধী আদিম কামনার দ্বন্দ্ব_অনুপস্থিতির অশ্রুপাতে গঠিত হল বিদ্রোহের সাক্ষ প্রমাণ
সুশ্রী অবয়ব, দৈহিক আকর্ষণ বড় ফিকে_অর্জনের প্রার্থনায় স্থান নিলো মোনাজাত কিংবা পুজোর রক্তজবার ঘ্রাণ।
আকস্মিক, এই অপরিকল্পিত বিচ্ছেদে বিধবে কাঁটা_চাওয়া পাওয়ায় চিত্ত অকুতোভয়
প্রেমময় তৃষ্ণা নিবারণে প্রিয়ার সন্নিকটে খুঁজবে আমরণ আশ্রয়।
হাজার বছরের গন্তব্য স্থির_কেবল দূরত্বের ভীতি কিলোমিটারে মাপা গাণিতিক ভুল
অপারগতার সংশয়ে আশ্বস্ততার আলিঙ্গন, আগাম ঝড়ের শনিরেখায় চায়ের কাপে নির্ভরতার চুমুকে মশগুল।
বিচ্ছিন্ন কণ্ঠস্বর, বিচ্ছিন্ন বার্তা, বিচ্ছিন্ন মুঠোফোন, বিচ্ছিন্ন পারস্পরিক সমঝোতা
নিশ্চিহ্ন হবে জড়তা_শান্তিচুক্তিতে ঘটিত অবহেলার ক্ষত, অতঃপর আত্ব আন্দোলনের স্ব-পুরস্কৃত শ্রেষ্ঠ বিজয়দাতা।
০৪-০২-২০২১
Tuesday, April 2, 2019
"কাব্যিক সতর্কবার্তা"
সুকন্যা_প্রেমে পড় না,আমার মতন কোন উন্মাদ প্রেম পিয়াসুর প্রেমে পড় নাপ্রেমে পড়লে আঁকড়ে থাকবে চিরকাল নিদারুণ প্রনয়ে।
আমার মতন কাব্য প্রেমীর প্রেমে পড় না,আমি বন্দী প্রেমের বিষাদে জ্বলতে থাকা কোন এক ধূসর রঙের কারাগারেআমি লেগে আছি প্রেমের কাঁটাপথ পাড়ি দেওয়া অনুত্তীর্ণদের মিউজিয়ামের দেয়ালেআজকাল তাই আমায় ছুঁয়ে থাকে অমানিশায় মুচড়ে পড়া স্মৃতি বিলাসে।
মায়া বিভ্রান্তির জালে জড়ানো "আমার" প্রেমে পড় না,প্রেমে পড়লে বিলিয়ে যাবে মনোজগতের গভীর রাজ্যেবিলিয়ে যাবে বিষণ্ণ কোন এক সুনসান নীল নদীর ধারে
বড্ড লোভী প্রেমিক আমি_কিছুটা অশ্লীলওপ্রেমে পড়লে তোমার নিশ্বাসে চুমু খাবো খুব সযত্নেচুমু খাবো তোমার সুখ অথবা বিষাদময় স্মৃতি গুলোতেচুমু হতে পারে আনন্দ অশ্রুতে মিশে থাকা তোমার আঁখি দুটোতে।
খুব করে বলছি_প্রেমে পড় নাযত্নে আর আঁকড়ে রাখা খুব চিরাচরিত প্রেমিক আমিআমি আঁকড়ে রব তোমার আগাম স্মৃতিতে অথবা নিষ্ঠুর অতীতের প্রলাপেজ্যোৎস্না বিলাসে না থাকলেও তোমার মন খারাপের রাতে ঠিকই ধরা দেবো।
আমার মতন নির্ভীকের প্রেমে পড় নাবিশেষ দিনের বিশেষ আবেদনে থাকতে পারে তোমার আনাগুনাসময়ের বিবর্তনে পারিবারিক ফ্রেমে হতে পারে তোমার যোগদান।সুকন্যা_তাই আগাম আভাস দিচ্ছি প্রেমে পড়না।
৪ জুন, ২০১৬
"প্রাক্তন প্রেমিক বলছি"
এ-বেলার নীরস, কর্পোরেট ও বিরক্তকর আমিও একদা প্রেমিক ছিলাম।
অথবা আমিও ছিলাম বৃষ্টিস্নাতে ভেসে যাওয়া দ্বিতীয় প্রহরে প্রিয়ার অভিমানে লেগে থাকা দুরূহ অশ্রুতে।
অথবা আমিও আঁট নাম্বার বাসে তাজা গোলাপ বয়ে বেড়িয়েছি কারো খোপায় গুঁজবো বলে।
অভিলাষী আর স্বচ্ছ অনুভুতিতে আমিও কতশত কবিতার কথামালা ড্রাফ্টে জমা করেছি,
প্রিয় গল্প কিংবা উপন্যাসের প্রিয় চরিত্রের কল্পনাবিলাসে উড়ে বেড়িয়েছি বারংবার,
অথবা কোন রোম্যান্টিক সিনেমার শেষ দৃশ্যে আমিও প্রিয়ার স্পর্শ অনুভব করেছি।
ছুঁয়ে গিয়েছিল আবেগ_ভুলে ছিলাম আমার প্রার্থনায় প্রাক্তনের বিষাদের চুমো খাওয়া,
ভুলে ছিলাম পাওয়ার হিসেবের খাতার শুন্যের রাজকীয়তার আহাজারি।
তারপর বাস্তবতার আঘাতে চেতনায় ফিরে আসি_আলেয়ার পৃথিবী প্রস্থান,
ফিরে আসি নাট্যমঞ্চের এই পৃথিবীতে_প্রবঞ্চনার তিক্ত স্বাদে এ-বেলার আমি প্রলাপ করি "অর্ধাঙ্গিনী তুমি শুনছো? আমিও একদা প্রেমিক ছিলাম......
Friday, April 29, 2016
তুমি আমার
তুমি আমার প্রিয় গানের প্রিয় দুটো লাইন,
তুমি আমার গভীর অন্ধকারে আবছা আলোর জোনাকি-পোকা।
তুমি আমার শীতের শুভ্র কুয়াশার একটু উষ্ণতা,
তুমি আমার মুঠোফোনের ওপাশের আহবান,
তুমি আমার প্রথম প্রেমের প্রথম অনির্বাণ।
তুমি আমার কল্পনার পরিবারের অনেকটা ভাসমান।
তুমি আমার চৌদ্দ ফেব্রুয়ারিতে নিঃসঙ্গের প্রায়শ্চিত্ত,
অথবা আমার চোখের কোণায় ঝরে পরা ক্রন্দন।
কতিপয় প্রলাপ
"তাহারা অথবা তুমি"
অতিরঞ্জিত ভাবনা
Tuesday, September 15, 2015
খেয়ালি তুমি____হাবিব রহমান
____________________________
তুমি মধ্য রাতে শাপলা ফুল চেয়েছিলে,
আমি করুণার সুরে বলেছি_এতো শুধু ইচ্ছের অপচয়।
তুমি ভালবাস বলে প্রিয় গানের পঞ্চম লাইন শুনাতে চেয়েছো
আমি উপহাস করেছি_বলেছি গানের কথা আমায় স্পর্শ করে না।
Saturday, August 15, 2015
ইচ্ছেরা-হাবিব রহমান
চাহনির আঘাতে আহত হয়েছি কতবার
কাব্যিক ক্ষত___হাবিব রহমান
নির্ঘুম কালো রাত।
চাঁদটা বড় নিঃসঙ্গ,
হাত বাড়ালেই দেখা নেই কোনো দ্বিতীয় সত্তার।
অনুতাপ_____হাবিব রহমান
আনমনে হারিয়ে যাওয়া সেই বিষাদ নগরীটা,
যেখানে বসবাস ছিলো প্রিয়ার,
দেখি আজো তাহার অবয়ব ছুটে বেরায়।
অভিনয়__হাবিব রহমান
_________________
কুয়াশার ভিড়ে খুঁজেছি তোকে
তুই কি ছিলি?
নাকি হারিয়ে গিয়েছিলি প্রথমা শিশিরে।
অঘোষিত বন্য__হাবিব রহমান
_________________
হিংস্র শুঁকুনের ন্যায় উড়ছে,
ওরা পরোয়া করেনা বৃদ্ধের পুড়ে যাওয়া হাত দুটুকে।
পরোয়া করেনা_এই দুই হাতে মিশে থাকা আগমনী স্বপ্ন গুলোকে।
রূপান্তর__হাবিব রহমান
আত্মহত্যা করেছে মুঠোফোন
কথা বিনিময়ের আবেদন হারিয়ে গেছে
অহেতুক প্রণয়______হাবিব রহমান
একটা দীর্ঘ ঝড়ের পর ফিরে এলে কেমন হয়?
না ভুল_ঝড়টাকে ইরেজার দিয়ে মুছে ফেললে কেমন হয়?
