Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Friday, April 29, 2016

তুমি আমার

তুমি আমার গভীর নিশিতে মন খারাপের সঙ্গী,
অথবা বৃষ্টির রাতে অভিযোগের নির্মাতা।
তুমি আমার প্রিয় গানের প্রিয় দুটো লাইন,
তুমি আমার গভীর অন্ধকারে আবছা আলোর জোনাকি-পোকা।


তুমি আমার শীতের শুভ্র কুয়াশার একটু উষ্ণতা,
অথবা তুমি আমার প্রিয় চলচ্চিত্রের প্রধান নায়িকা।
তুমি আমার মুঠোফোনের ওপাশের আহবান,
তুমি আমার প্রথম প্রেমের প্রথম অনির্বাণ।
তুমি আমার বজ্রকন্ঠে লুকনো অনুভূতির শেষ আশ্রয়
তুমি আমার কল্পনার পরিবারের অনেকটা ভাসমান।
তুমি আমার মিষ্টি হাসির_ভালো লাগা অপ্রাণ
তুমি আমার চৌদ্দ ফেব্রুয়ারিতে নিঃসঙ্গের প্রায়শ্চিত্ত,
অথবা আমার চোখের কোণায় ঝরে পরা ক্রন্দন।

"তাহারা অথবা তুমি"

তাহারা অগান্তুকের কথা শুনে হিয়ার কথা নয়,
বঙ্কিমচন্দ্রের রচনা বোঝে উৎসর্গে লেখা চিঠি নয়।
তাহারা মুঠোফোনের অবাধ বার্তা বোঝে,
বোঝে দূরদর্শনের উপস্থাপিকার কর্কশ কথোপকথন
বোঝেনা অথবা শুনে না মুঠোফোনের ওপাশের অসহায়ত্বের ধ্বনি।
তাহারা নিকোটিনের সাথে বিরোধিতার মানে বোঝেনা
বোঝেনা একাকীত্বের প্রতিফলন অথবা নীরবতার গ্লানি।

কতনা বেদনা_কতনা সংকীর্ণতা সয়ে যায়
কতনা ভয়াল নিশির হাতছানি উপেক্ষিত হয়
আর তাহারা আলেয়ার তরে ভাসিয়ে দেয় চলিত সুখ।
তাহাদের অভিধানে মুছে গেছে অতীত আর অনুভূতি
অথবা তাহারা জানে না অপরাগতা অথবা জীবিকার ধাঁধার মানে,
তায়তো বাস্তবতার অভিলাষে তিনশো দুই ধারায় মৃত্যু হয়েছে আবেগের।

অনুভূতি আর কল্পনার রক্তক্ষরণ হয়েছে এবেলায়
অথচ অনুভূতির রক্তের দলের সাথে তাহাদের অনুভূতির দলের মিল নেই,
তাই এবেলায় নিরাময় হলনা_অনুভূতি তুমি ভাল থেকো।

অতিরঞ্জিত ভাবনা

আজ দূরে থাক্‌ তোমার রূপকথার ঝুড়ি
কল্পনায় দৃশ্যপট ঝাপসা হয়ে যাক নিদারুণ খামখেয়ালীপনায়
তুমি শুধু অমরত্ব বন্দী হয়ে থেকো আমার বিয়োগান্তক নগরীতে।

Tuesday, September 15, 2015

খেয়ালি তুমি____হাবিব রহমান


____________________________
তুমি মধ্য রাতে শাপলা ফুল চেয়েছিলে,
আমি করুণার সুরে বলেছি_এতো শুধু ইচ্ছের অপচয়।
তুমি ভালবাস বলে প্রিয় গানের পঞ্চম লাইন শুনাতে চেয়েছো
আমি উপহাস করেছি_বলেছি গানের কথা আমায় স্পর্শ করে না।

Saturday, August 15, 2015

ইচ্ছেরা-হাবিব রহমান

আমি বরং তোমার চোখ দুটো কে ভালবাসবো,
চাহনির আঘাতে আহত হয়েছি কতবার

কাব্যিক ক্ষত___হাবিব রহমান

___________________
নির্ঘুম কালো রাত।
চাঁদটা বড় নিঃসঙ্গ,
হাত বাড়ালেই দেখা নেই কোনো দ্বিতীয় সত্তার।

অনুতাপ_____হাবিব রহমান

_____________________
আনমনে হারিয়ে যাওয়া সেই বিষাদ নগরীটা,
যেখানে বসবাস ছিলো প্রিয়ার,
দেখি আজো তাহার অবয়ব ছুটে বেরায়।

অভিনয়__হাবিব রহমান

অভিনয়
_________________

কুয়াশার ভিড়ে খুঁজেছি তোকে
তুই কি ছিলি?
নাকি হারিয়ে গিয়েছিলি প্রথমা শিশিরে।

অঘোষিত বন্য__হাবিব রহমান

অঘোষিত বন্য
_________________

হিংস্র শুঁকুনের ন্যায় উড়ছে,
ওরা পরোয়া করেনা বৃদ্ধের পুড়ে যাওয়া হাত দুটুকে।
পরোয়া করেনা_এই দুই হাতে মিশে থাকা আগমনী স্বপ্ন গুলোকে।

রূপান্তর__হাবিব রহমান

__________

আত্মহত্যা করেছে মুঠোফোন
কথা বিনিময়ের আবেদন হারিয়ে গেছে

অহেতুক প্রণয়______হাবিব রহমান

________________________________________

একটা দীর্ঘ ঝড়ের পর ফিরে এলে কেমন হয়?
না ভুল_ঝড়টাকে ইরেজার দিয়ে মুছে ফেললে কেমন হয়?

আকুতি___হাবিব রহমান

........................

সময় অতিবাহিত হল মাত্র
ভালোবাসা আর হয়ে উঠলো না,
না হল চাহিদার ছড়াছড়ি
হল না আবেগের ভাগাভাগি

নিশাচার__হাবিব রহমান


অন্ধকার,
সেতো মিত্র
সীমাহীন পথে খোজে নেয় অবেহেলিত মুখ।

Monday, June 22, 2015

"অতঃপর ক্ষমা" -হাবিব রহমান

অতঃপর ক্ষমা
_____________________________
আর তারপর সয়ে যায়,
সয়ে যায় কত শত ক্ষত
বিলীন হয়ে যায়, রাত জাগা ইচ্ছে গুলো।

"সেই আমি" -হাবিব রহমান

সেই আমি
----------------

ফিরে যায়
ইচ্ছেদের গলা টিপে হত্যার দিন গুলোতে।